প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
আশরাফ উদ্দিন বকুলের আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জামাল আহমেদ চৌধূরী
আশরাফুল ইসলাম সবুজ , নরসিংদী প্রতিনিধি: ||
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন জেলা বিএনপির সহ সভাপতি জামাল আহমেদ চৌধূরী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন।আসনটিতে একইদিন বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুল। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলকারী জেলা বিএনপির সহ সভাপতি ও রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দল থেকে তাকে মনোনয়ন না দিয়ে কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুলকে দেয়া হয়।আরও পড়ুন, মধ্যনগরে ডেভিল হান্ডের অভিযানে আওয়ামী নেতা গ্রেফতারজামাল আহমেদ চৌধূরী ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে ৭৭ হাজার ২ শত ৪৯ ভোট পান। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রাজিউদ্দিন রাজু ১ লাখ ৪২ হাজার ৪২৭ ভোট পেয়ে বিজয়ী হন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পান আশরাফ উদ্দিন বকুল। তিনি ২০ হাজার ৪৩১ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী রাজিউদ্দিনের কাছে পরাজিত হন। রাজিউদ্দিন পেয়েছিলেন ২ লাখ ৯৪ হাজার ৪৮৪ ভোট।বিদ্রোহী প্রার্থী জামাল আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, জীবন-যৌবন দিয়ে দলের জন্য কাজ করেছি। এবার মনোনয়ন দাখিল করেছি। যদিও আমি দলের বাইরে না, দল এখনও যে সিদ্ধান্ত দেবে আমি মেনে নেব। রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত