প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়েত প্রার্থী ড. ইকবাল হোসেনের মনোনয়নপত্র জমা
ডেস্ক ||
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়েত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির নেতা ড. মাওলানা প্রিন্সিপাল ইকবাল হোসেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আজ তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসিফ আল জিনাতের কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে জামায়েত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে উপজেলা কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে উপস্থিত থেকে প্রার্থীকে শুভেচ্ছা জানান। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. ইকবাল হোসেন বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং সুশাসন কায়েমের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আল্লাহর ওপর ভরসা রেখে এবং জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইনশাআল্লাহ এই আসনে বিজয়ী হতে চাই। আরও পড়ুন, সোনারগাঁয়ে জনুয়ল আবেদিনের জন্মদিনে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও র্যালিতিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, নৈতিক রাজনীতি প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করার সুযোগ পাবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত