প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
চকরিয়ায় এমপি প্রার্থী মনোনয়নপত্র দাখিল আব্দুল আল ফারুকের
আবুল কালাম আজাদ, নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ||
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারে কক্সবাজার-১ আসন হতে জামায়াতের মনোনীত এমপি পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক চকরিয়ায় মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় ইউএনও কার্যালয়ে সরাসরি এসে চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন দেলোয়ারকে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলের পক্ষ হতে কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম , পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, সাবেক আমীর মাওলানা মুহাম্মদ মোজাম্মেল, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম মাওলানা বদিউল আলম, জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, লক্ষ্যারচরের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মো. হেলাল উদ্দিন ও ছাত্রশিবিরের শহীদ মহিউদ্দিন মাসুমের পিতা ফজলুল কাদের সহ জুলাই বিপ্লবে চকরিয়ায় নেতৃত্বদানকারী ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরও পড়ুন, মাদারীপুরে তিনটি আসনে লড়বেন ২৮ প্রার্থীউল্লেখ্য যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি হতে সালাহউদ্দিন আহমেদ গতকাল মনোনয়নপত্র জামা দেন। এ সময় জেলা, উপজেলা হতে আগত বিপুল পরিমাণে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত