প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
যৌথবাহিনীর অভিযানে নগরকান্দায় জুয়ার আসরে ১৬ জন আটক
সংবাদ দিগন্ত ||
ফরিদপুরের নগরকান্দায় বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৬ জুয়াড়িকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার চরযোশরদী ইউনিয়নের চুরেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা, তাস ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে নগরকান্দার চরযোশরদী ইউনিয়নের চুরেরচর এলাকায় নিয়মিত জুয়া ও মাদক সেবনের আসর বসিয়ে আসছিল একটি চক্র।আরো পড়ুন , কনকনে শীতে যশোর ভোগান্তি জনজীবনসেখানে বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা এসে জুয়া খেলতেন ও মাদক সেবন করতেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে নগরকান্দা সেনাবাহিনী ক্যাম্পের ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে এবং থানা পুলিশের সহযোগিতায় ওই জুয়ার আসরে অভিযান চালানো হয়। এসময় জুয়ার আসর থেকে ১৬ জুয়াড়িকে আটক করা হয়।সোমবার (২৯ ডিসেম্বর) সকালে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ কালের কণ্ঠকে বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে ১৬ জুয়াড়িকে আটক করে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত