প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
বিএনসিসির কুচকাওয়াজে যোগ দিলেন বিমান বাহিনী প্রধান
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।(২৮ ডিসেম্বর) আশুলিয়ার বাইপাইলে এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে তিনি বিএনসিসি ক্যাডেটদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।আরো পড়ুন , আবু সাঈদ হত্যা আদালতে আজ সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তাবক্তব্যে তিনি সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা এবং দেশের যেকোনো সংকটময় মুহূর্তে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাসহ বিএনসিসির সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত