প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকায় কনকনে শীত তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রিতে
সংবাদ দিগন্ত ||
রাজধানী ঢাকায় জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। এর সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। এ ছাড়া বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের। ফলে কনকনে ঠাণ্ডায় কাবু রাজধানীবাসী।আজ সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করে ১৪ ডিগ্রি সেলসিয়াস। আরো পড়ুন , মঙ্গলবার প্রধান বিচারপতির বার্ষিক অভিভাষণএ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন তাপমাত্রা অব্যাহত থাকত পারে। পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। শুষ্ক থাকতে পারে আবহাওয়া। সেই সঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত