প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫
ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী নেতা শহীদ ওসমান হাদীর হত্যার বিচার দাবি
রনি সিকদার, বান্দরবান প্রতিনিধি: ||
ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানি, ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তরুণ ছাত্র জনতা এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, “শহীদ ওসমান হাদী ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের এক উজ্জ্বল বাতিঘর। তাঁর হত্যাকাণ্ড আজও বিচারহীন থেকে গেছে। এই বিচারহীনতার সংস্কৃতি ভেঙে দিতে হবে।” বক্তারা আরও অভিযোগ করেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি প্রভাব ও আধিপত্যবাদী শক্তির দৌরাত্ম্যই ওসমান হাদীর মত নেতাকে হারানোর অন্যতম কারণ।আরও পড়ুন, ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ টি সিন্দুকে পাওয়া গেল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকাবিক্ষোভে অংশগ্রহণকারীরা “শহীদ ওসমান হাদীর হত্যার বিচার চাই”, “ভারতের আধিপত্যবাদ বন্ধ করো”, “ইনসাফের বাংলাদেশ গড়তে চাই”—এমন নানা স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। আয়োজক তরুণ ছাত্র জনতা জানান, এই আন্দোলন কেবল বিচার দাবিতেই সীমাবদ্ধ নয়; বরং শহীদ ওসমান হাদীর দেখানো পথ অনুসরণ করে ইনসাফভিত্তিক ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে সক্ষম বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েই তারা মাঠে নেমেছে। সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত