প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫
মনোনয়ন ফরম জমা দিলেন স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেন
ডেস্ক ||
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন।রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বন্দর উপজেলা নির্বাহী অফিসার ও অত্র নির্বাচনে নিযুক্ত সহকারী রিটার্নিং অফিসার শিবানী সরকারের হাতে তাঁর পক্ষে মনোনয়ন ফরম জমা দেন সহধর্মিণী নার্গিস মাকসুদ। এ সময় বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদ উপস্থিত ছিলেন।আরও পড়ুন, কক্সবাজার ১ আসন থেকে সালাহউদিন আহমেদের মনোনয়ন পত্র দাখিলউল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থীদের মনোনয়ন দাখিলকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত