প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫
জামায়াতের নতুন জোটে এলডিপি ও এনসিপি : জামায়াত আমির
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আরো দুটি দল যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, দলগুলো হলো এলডিপি ও এনসিপি।রবিবার বিকাল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয়তলার আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াত আমির।সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।আরো পড়ুন , কোরআন ও সুন্নাহর বাইরে আইন প্রণয়নের বিরোধিতা বিএনপিরসংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর্নেল অলী আহমেদ বীর বিক্রম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, খেলাফত মজলিশের আহমদ আব্দুল কাদের, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধানসহ ৮ দলের শীর্ষ নেতারা। তবে এনসিপির কেউ এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।এতে জামায়াত আমির বলেন, একটু আগে এনসিপির সঙ্গে আমাদের বৈঠক শেষ হয়েছে। এনসিপির কেউ এই মুহূর্তে আসতে পারেনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত