প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫
অন্তর্বর্তী সরকারের আমলেই হাদি হত্যা মামলার নিষ্পত্তি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
সংবাদ দিগন্ত ||
অন্তর্বর্তী সরকারের মেয়াদেই জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘বর্তমান অন্তর্বর্তী সরকার হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ, বিজিবি, র্যাবসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।’’ তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। তবে তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধী ও মদদকারীদের শনাক্ত করতে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে উল্লেখ করেন।আরো পড়ুন , সিইসির দপ্তরে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকতিনি আরও বলেন, ‘‘ফ্যাসিস্টের দোসর, দুষ্কৃতকারী ও সন্ত্রাসীরা তদন্তে ব্যাঘাত ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।’’ এ কারণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘এমন কোনও কাজ করা উচিত নয়, যা শত্রুপক্ষকে শক্তিশালী করে এবং বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।’’স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, গার্লফ্রেন্ড মারিয়া আক্তার লিমা, মো. কবির, নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, সিবিয়ন দিও, সঞ্জয় চিসিম, মো. আমিনুল ইসলাম রাজু ও মো. আব্দুল হান্নান।গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং চারজন সাক্ষীও একই ধারায় সাক্ষ্য দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত