প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫
শেষ ভালো ফারিয়ার
সংবাদ দিগন্ত ||
শেষ ভালো যার, সব ভালো তার। ঠিক এই প্রবাদের মতোই বছরের শেষ সময়টা বেশ ভালোই যাচ্ছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। দেশের চেয়ে বিদেশের মাটিতেই এখন বেশি সময় দেন তিনি। কখনো কানাডার টরন্টো আবার কখনো অটোয়া তুষারশুভ্র পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন তিনি। গত শুক্রবার তার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেন নায়িকা। ওটায়া থেকে প্রকাশ করা সেই ছবিতে নায়িকাকে খানিক উষ্ণ রূপেই দেখা গেল।আরো পড়ুন , মিডিয়া ছেড়ে বিদায় নিলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা ছবিতে দেখা যায়, অফ-শোল্ডার কালো গাউন, সঙ্গে খোলা চুলে মুগ্ধতা ছড়াচ্ছেন অভিনেত্রী। সেই ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি। কিন্তু বছরের শেষটা সুন্দরভাবে উপভোগ করলেও এ নায়িকার শুরুটা কেটেছিল আইনি জটিলতায়। তার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। জুলাই গণ-অভ্যুত্থানের ওই মামলায় হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয় তাকে। কারাগারেও থাকতে হয় তাকে। নানা ঝুট-ঝামেলা পেরোনোর পর ঢাকার সিএমএম আদালত তাকে জামিন দেন
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত