প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫
কুয়াশায় থমকে গেল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল
ডেস্ক ||
সন্ধ্যার পর থেকেই ঘাট এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। একপর্যায়ে নৌ-চ্যানেলে দিক নির্ণয়ে অসুবিধা দেখা দেওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়াসহ আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল বন্ধের বিষয়টি খুদে বার্তায় নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুস সালাম জানান, সন্ধ্যার দিকে ঘাট পয়েন্টের কিছু স্থানে কুয়াশা থাকলেও নদীতে এর তীব্রতা কম ছিল। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পদ্মা ও যমুনা নদী কুয়াশার চাদরে ঢেকে যায়। ফলে নৌপথে চলাচলকারী ফেরিগুলোর মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে।আরও পড়ুন, পাগলা মসজিদের দানবাক্সে টাকার সঙ্গে চিরকুটতিনি আরও জানান, দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌরুটে রাত ৯টা ৩০ মিনিটে এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত ৯টা ৫০ মিনিটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রী ও যানবাহনসহ মোট পাঁচটি ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত