প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫
কক্সবাজারে স্বাস্থ্য সরকারি নিয়োগ পরীক্ষায় ভয়াবহ অনিয়মের অভিযোগ
ফজলে হুদা অনিক, কক্সবাজার প্রতিনিধি: ||
কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা শেষে রাতে ফলাফল প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অভিযোগ সামনে আসে, যা নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কক্সবাজার জেলার বিভিন্ন স্কুল ও কলেজের পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।পরীক্ষা শেষে রাতে ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তুলে সেলিম খান নামের এক যুবক লিখেছেন, কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ তালিকায় থাকা রোল নম্বর ২৪৬১১৬০৮৩২৩-ধারী ব্যক্তি পরীক্ষায় অংশগ্রহণই করেননি।আরও পড়ুন, রায়পুরায় বসতবাড়ী ফিরে পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলনঅভিযোগে তিনি উল্লেখ করেন, উক্ত প্রার্থীর পরীক্ষার কেন্দ্র ছিল বাংলা বাজার সুতুরিয়া সিনিয়র মাদ্রাসা, ৩য় তলা, ৬ নম্বর কক্ষ। পরীক্ষার দিন ওই কক্ষে মোট ২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, যার মধ্যে এই রোল নম্বরধারী ব্যক্তিও একজন। অথচ প্রকাশিত ফলাফলে তাকে উত্তীর্ণ দেখানো হয়েছে। এদিকে একই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মাহমুদুল হাসান নামের আরেক পরীক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন— এত দুই নম্বরি করে পরীক্ষা নিয়ে কোনো লাভ আছে কি? আমার আগের জন অনুপস্থিত ছিল—আমি তার রোল নম্বর স্পষ্টভাবে মনে রাখছি। এখন দেখি তার রেজাল্ট এসেছে, অথচ আমার ৬০-এর বেশি নম্বর হয়েও ফলাফলে নাম নেই। কী আজব দেশ আমরা বাস করি!”আরও পড়ুন, ভাইজন ২৪ গ্রুপের ৪ বছর পূর্তি উপলক্ষে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণএ ধরনের অভিযোগ প্রকাশ্যে আসার পর নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিষয়টি নিয়ে চাকরিপ্রত্যাশীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, ফলাফল পুনঃযাচাই এবং অনুপস্থিত থেকেও উত্তীর্ণদের ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন। এ বিষয়ে কক্সবাজার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত