প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
চকরিয়া উপজেলার বমুবিলছড়িতে অবৈধ বালু মহালে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন
মো: ইনতাজ হোসেন, জেলা প্রতিনিধি ||
আজ ২৭ ডিসেম্বর ২০২৫ইং তারিখ চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়ন ৫নং ওয়ার্ডের বমু পানিস্যাবিল নামক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারী সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। উক্ত অভিযান পরিচালনাকালে অবৈধ বালু উত্তোলনের পয়েন্ট থেকে ১টা সেলু মেশিন ২০টা প্লাস্টিকের পাইব ২টি ছেকসন পাইব সহ ২০ হাজার ফুট বালু জব্দ করা হয়।'কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশে, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ লুটপাটের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব। আরও পড়ুন, বান্দরবান জেলা জামায়াতের শুরা অধিবেশন : সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতের আহ্বানঅভিযানে সহযোগিতা করেন, চকরিয়া থানা পুলিশ, আনসার বাহিনী, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম আকাশ, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী, মোঃ ইনতাজ হোসেন, ও সাইফুল ইসলাম মারুফ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত