প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
বান্দরবান জেলা জামায়াতের শুরা অধিবেশন : সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতের আহ্বান
ইব্রাহিম সিকদার রনি, বান্দরবান প্রতিনিধি: ||
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা শাখার ২০২৫ সালের চূড়ান্ত মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে জেলা কার্যালয়ে আয়োজিত এ অধিবেশনে ন্যায়-ভিত্তিক নির্বাচন ও সবার জন্য সমান রাজনৈতিক অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদ। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে সরকারকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি বৈষম্যহীন আচরণ করতে হবে। ন্যায়, ইনসাফ ও গণমানুষের অধিকার রক্ষায় একটি স্বচ্ছ নির্বাচনী পরিবেশ এখন সময়ের দাবি।” তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দায়িত্বশীল কর্মীদের প্রতি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেষ্ট থাকার আহ্বান জানান। একই সঙ্গে বান্দরবান-৩০০ আসনে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লার বিজয়ের লক্ষ্যে প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি।সভা পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল আউয়াল। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আবু নাছের। অধিবেশনে বান্দরবান-৩০০ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ আবুল কালামসহ জেলা শুরার সদস্যরা অংশগ্রহণ করেন।আরও পড়ুন, আ. লীগ নেতা পটিয়ায় হত্যাচেষ্টা মামলায় আটকএ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন—সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, জেলা যুব ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, মানব সম্পদ সম্পাদক বশর মাহমুদ, অফিস সম্পাদক আশরাফুল ইসলাম, পৌর আমীর মাওলানা হারুনুর রশিদ, সদর উপজেলা আমীর এডভোকেট মো. সোলাইমান, নাইক্ষ্যংছড়ি ভারপ্রাপ্ত আমীর মো. আবু নাছের, লামা উপজেলা আমীর কাজী মো. ইব্রাহিম, আলীকদম উপজেলা আমীর মাওলানা মাশুক এলাহী এবং রোয়াংছড়ি উপজেলা সভাপতি এডভোকেট মুহাম্মদ শাহাদাত হোসেন। বৈঠকে আগামীর কর্মপরিকল্পনা, সাংগঠনিক অগ্রগতি এবং নির্বাচনী প্রস্তুতি বিষয়ে পর্যালোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত