প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
চলনবিলে মৌমাছি থেকে মধু আহরণ কার্যক্রম শুরু
সংবাদ দিগন্ত ||
সিরাজগঞ্জ, পাবনা নাটোর ও নওগাঁ জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে দেশের সর্ববৃহৎ বিল চলনবিল। এক বিরল প্রাকৃতিক জলসম্পদে ভরা এই বিলটি এক সময় বছরের ৯ মাস পানিতেই ডুবে থাকত। এই বিল তার বিশাল জলরাশির ঐতিহ্য হারিয়েছে। সেই সাথে বিলের তলা উন্মোচিত হয়ে সরিষা চাষ ও মধু সংগ্রহের চারণভূমিতে পরিণত হয়েছে এই চলনবিল।চলনবিলের বুকজুড়ে এই রবি মওসুমে হাজার হাজার হেক্টর জমিতে সরিষার চাষ হচ্ছে। সেই সরিষাফুল থেকে আহরিত হচ্ছে প্রকৃতির এক অনন্য উপহার মধু।কারণ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ পদার্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমশক্তি উন্নত করে, ক্ষত নিরাময়ে সাহায্য করে, দেহে শক্তি জোগায় এবং সর্দি-কাশির মতো সমস্যায় আরাম দেয়। আরো পড়ুন , কুষ্টিয়ায় সড়কে ট্রাক থামিয়ে ডাকাতদের লুটপাটকৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, চলতি রবি মওসুমে সিরাজগঞ্জ জেলায় ৮৭ হাজার ১২৫ হেক্টর, পাবনায় ৪৪ হাজার ৮৯০ হেক্টর, নাটোরে ৯ হাজার ১১৫ হেক্টরে, নওগাঁয় ৬০ হাজার ১০০ হেক্টর ও মিলে মোট দুই লাখ এক হাজার ২৩০ হেক্টর জমিতে বিভিন্ন আগাম ও নাবী জাতের সরিষার আবাদ হয়েছে। প্রতি হেক্টরে দুই টন হিসেবে মোট চার লাখ দুই হাজার ৪৬০ টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবার। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৪১ কোটি টাকা।চলনবিলের বুক চিরে ছুটে চলা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দুই ধারে মাঠের পর মাঠ দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর থোকা থোকা হলুদ ফুলের চাদর বিছানো। নয়নাভিরাম সেই সরিষা ক্ষেতের আলে আলে সারিবদ্ধভাবে বসানো হয়েছে মৌবাক্স। আবহাওয়া অনুকূলে থাকায় মধু সংগ্রহের পাশাপাশি সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলেও জানান কৃষি সংশ্লিষ্টরা।আরো পড়ুন , টানা দ্বিতীয় দিন যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রিগোটা চলনবিল এখন সত্যিকার অর্থে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে। মধু উৎপাদনে চলনবিল এখন নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত করে দিয়েছে। চলতি মওসুমে গোটা বিলাঞ্চল থেকে ২৫ লাখ কেজি (আড়াই হাজার টন) মধু আহরণের সম্ভাবনা রয়েছে বলে মৌচাষিরা আশা প্রকাশ করছেন।সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মওসুমে চলনবিলের ২৬টি উপজেলায় এক লাখ ২০ হাজার হেক্টর জমিতে উচ্চফলনশীল বিভিন্ন জাতের সরিষার চাষ হয়েছে। এ অঞ্চলে মৌচাষিরা মধু সংগ্রহ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন অন্য দিকে মধুমক্ষির আনাগোনায় পরাগায়ন ভালো হওয়ায় সরিষার ফলনও বাড়ছে। প্রতি বছর অগ্রহায়ণ-পৌষ-মাঘ জুড়ে চলনবিলের মাঠগুলো সরিষা ফুলে ভরে থাকে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত