প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
শৈত্যপ্রবাহ কাটলেও কুয়াশা প্রবল থাকবে কয়েকদিন
সংবাদ দিগন্ত ||
মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহটি কেটে গেলেও আরও কয়েকদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবওহাওয়া অধিদপ্তর।এই কুয়াশার কারণেই শীত বেশি অনুভূত হচ্ছে বলে অধিদপ্তরের সহকারী আফরোজা সুলতানা জানিয়েছেন।শনিবার আফরোজা সুলতানা বলেন, শনিবার ও সোমবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।আরো পড়ুন , কোনো দলের পক্ষে নয় অন্তর্বর্তীকালীন সরকার : পররাষ্ট্র উপদেষ্টাসাত জেলার ওপর দিয়ে শুক্রবার বয়ে যাওয়া শৈতপ্রবাহটি শনিবার আর ‘বইছে না’ জানিয়ে তিনি বলেন, "তবে কুয়াশার কারণে শীত বেশি মনে হচ্ছে।”শনিবার সকালে আবওহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।আর রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত