প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
আশাবাদী তুষি
সংবাদ দিগন্ত ||
অভিনেত্রী নাজিফা তুষি। ২০২২ সালে বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত ‘হাওয়া’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। তারও আগে ‘আইসক্রিম’ ছবিতে অভিনয় করেন। তবে ‘হাওয়া’র পর দীর্ঘ সময় তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। এতদিন চুপিসারে থাকার পর অবশেষে নীরবতা ভেঙে সামনে ফিরেছেন নায়িকা। মেজবাউর রহমান সুমনের পরিচালনায় ‘রইদ’ নিয়ে হাজির হচ্ছেন তিনি। এরই মধ্যে সিনেমাটি বিশ্বের অন্যতম সম্মানজনক চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর)’র ৫৫তম আসরের মূল প্রতিযোগিতাআরো পড়ুন , ‘বক্তব্যে’ বাপের গীত নাই, বংশের গীত নাই, রয়েছে দেশ গড়ার উদাত্ত আহ্বান: লুৎফর হাসান বিভাগ ‘টাইগার কম্পিটিশনে’ নির্বাচিত হয়েছে। এই অর্জনের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রে নতুন এক ইতিহাস তৈরি হয়েছে। সিনেমাটিতে ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয় করছেন তুষি। চরিত্রে নিজেকে রূপায়ণ করতে করেছেন অনেক সংগ্রাম। গায়ে সরিষার তেল মেখে রোদে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে ছয় মাস চুলে শ্যাম্পুবিহীন কাটিয়ে দিয়েছেন অভিনেত্রী। এমনকি ত্বকে নেননি কোনো প্রসাধনী। পরতেন সেকেন্ড হ্যান্ড জামা।সেই পরিশ্রম অবশেষে স্বার্থক হচ্ছে তুষির। ‘রইদ’ মুক্তি পাবে নতুন বছরেই। এদিকে, চলতি বছরের শেষে তার আরও একটি সিনেমা ‘সখী রঙ্গমালা’ মুক্তির কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত