প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫
সূর্যাস্তের আগে পৌঁছাতে না পারায় তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা জানালেন বিএনপি নেতারা
ডেস্ক ||
সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাতে না পারায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সিনিয়র নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল জানায়, মহান জাতীয় স্মৃতিসৌধ বেদীতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানোর সম্ভব না হওয়া বিকাল ৫টা ৬ মিনিটে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর রায়, ডক্টর আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর। আরও পড়ুন, ১৯ বছর পর জিয়াউর রহমানের মাজারে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনএছাড়াও ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদদীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল অব. ফজলে এলাহী আকবর ও মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত