প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশায় এখনও ফেরি চলাচল বন্ধ
ডেস্ক ||
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে নৌপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।আরও পড়ুন, তারেক রহমানকে বহন করলেন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের কৃতী পাইলট ক্যাপ্টেন ইমনতিনি বলেন, নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার ঘনত্ব দেখা দিয়েছে। নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝ নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। বর্তমানে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৪টি ফেরি চলাচল করছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত