প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫
তারেক রহমান দেশে ফেরার পর মান্নার সঙ্গে হাত মেলানো ছবি ভাইরাল
ডেস্ক ||
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা পৌনে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার পরপরই বাংলা চলচ্চিত্রের মহানায়ক মান্নার সঙ্গে তারেক রহমানের হ্যান্ডশেকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।আরও পড়ুন, বড়দিনে মেহজাবীনের বিশেষ বার্তাবিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অনেক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছবিটি তোলা হয়েছিল। টিএসসির পহেলা বৈশাখের অনুষ্ঠানে তারেক রহমান অতিথি হিসেবে গিয়েছিলেন তারেক রহমান। সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে সেখানে নায়ক মান্নাও উপস্থিত ছিলেন। ছবি সম্পর্কে এর বাইরে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত