প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫
মাহির সাফ কথা
সংবাদ দিগন্ত ||
সময়ের মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহি। ছোট পর্দার নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন একজন সুঅভিনেত্রী হিসেবে। নাটকের বাইরেও ওটিটির কাজে নিজেকে মেলে ধরেছেন তিনি। এদিকে, বছরের শেষ সময়টায় এসেও নতুন নাটকের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘ডিয়ার লেডিস’ নামের একটি সিরিয়ালের কাজ। এটি পরিচালনা করেছেন ইমরুল রাফাত। বেশ ক’জন মেয়ের জীবনের গল্প নিয়ে এগিয়েছে এই সিরিয়াল। মাহি মানবজমিনকে বলেন, সুন্দর গল্প ও নির্মাণের কাজ এটি। আরো পড়ুন , রিয়াজের মৃত্যুর খবর গুজবআমার বিশ্বাস ভালো লাগবে সবার। এদিকে, মাহি গত কিছুদিনে শেষ করেছেন প্রায় হাফ ডজন একক নাটকের কাজ। এসব নাটকে জুটি বেঁধে কাজ করেছেন মুশফিক আর ফারহান ও আরশ খানের সঙ্গে। পরিচালনায় ছিলেন ইমরুল রাফাত, মাবরুর রশিদ বান্নাহ প্রমুখ। এদিকে, আলাপকালে আরও একটি নতুন খবর দিলেন মাহি। একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন তিনি। মাহি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না। দ্রুতই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসবে। মাহির বড় পর্দায় অভিষেক নিয়ে তার
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত