প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫
নেত্রকোনায় সড়ক পরিচ্ছন্নতায় মাঠে পৌর প্রশাসক, নাগরিকদের সচেতনতার আহ্বান
সোহেল খান দূর্জয় , নেত্রকোনা প্রতিনিধি: ||
নেত্রকোনা পৌরসভায় সড়কের দুই পাশকে ময়লা-আবর্জনামুক্ত রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার। ব্যতিক্রমী এই উদ্যোগে সরাসরি নেতৃত্ব দিয়েছেন পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার।জানা যায়, প্রতিদিন সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় এরকম পরিচ্ছন্নতা কার্যক্রম চলে পৌরসভার সেচ্ছাসেবীদের মাধ্যমে। আরও জানা যায় প্রশাসক নিজেই ময়লার স্থূপ সরিয়ে পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। পথচারী, ব্যবসায়ী, চালক ও যাত্রীদের উদ্দেশে তিনি ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বানও জানান। শিক্ষার্থী শেখ রিয়াদ জানান, পৌরসভার যেমন কর্তব্য রয়েছে, তেমনি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। আমরা চাই এরকম ভাবে এই ধরনের কাজ নিয়মিত হোক। পৌরসভার এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই। অভিযান চলাকালে পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, এই শহরের প্রকৃত মালিক পৌরবাসীরাই। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকি, তাহলেই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব।আরও পড়ুন, কুলাউড়ায় ঘন কুয়াশায় পিকআপভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহততিনি আরও জানান, নেত্রকোনা পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে এই ধরনের অভিযান প্রতি দিনেই পরিচালিত হবে। শুধু শহর পরিষ্কার নয়, নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই মূল লক্ষ্য। ঢাকা বাসস্ট্যান্ড, উপজেলা পরিষদ, ডিসি অফিস, সদর হাসপাতাল, প্রাণিসম্পদ অফিস, সদর থানাসহ নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াতের পথে এই অভিযান প্রতিদিন চলমান রয়েছে। প্রতিদিন হাজারো মানুষ এই সব পথ দিয়ে চলাচল করেন। যানবাহনের চাপ বেশি থাকায় সড়ক গুলোর দুই পাশে দ্রুত ময়লা জমে যায়, যা শহরের সৌন্দর্য নষ্ট করে। পৌরবাসী সূত্রে জানা যায়, পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যতিক্রমী নানা কর্মসূচি হাতে নিয়েছেন। তার নেতৃত্বে শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় বাসিন্দাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকে আশা করছেন, নিয়মিত এই ধরনের উদ্যোগ শহরকে শুধু পরিচ্ছন্নই রাখবে না, বরং নাগরিকদেরও দায়িত্বশীল করে তুলবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত