প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন বিল নিবন্ধন না হওয়ায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ
জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ||
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকেই আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ হয়ে আছে। বন্দরের রাজস্ব বিভাগ ও ব্যবসায়ি সূত্র জানায় অনলাইনে বিল এন্ট্রি না হওয়ার কারণে এ জটিলতার সৃষ্টি হয়েছে। এদিকে মাছ রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বন্দরে মঙ্গলবার বিকেল পর্যন্ত দেড় কোটি টাকারও বেশি মাছ ও শুটকি আটকা পড়ে আছে। আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক মিয়া জানান, নিয়ম মেনে সকালের দিকে মাছ রপ্তানির জন্য কাগজপত্র জমা দেই। তবে মৎস্য বিভাগের জমা দেওয়া সার্টিফিকেট অনলাইনে কোড নাম্বার না পড়ায় এই জটিলতা সৃষ্টি হয়েছে। আরও পড়ুন, নরসিংদীতে নয়ন বাবু নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধারউপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম বেলেন, ব্যবসায়িদের আবেদন (এস আই বিএল) অনলাইনে সংযোগ না হওয়ায় এই জটিলতা সৃষ্টি হয়েছে। জটিলতা কাটানোর জন্য সংশ্লিষ্টরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার কাজী আল মাসুম জানান, আমরা মাছসহ অন্যান্য পন্য যাতে ব্যবসায়িরা রপ্তানি করতে পারে সে জন্য ম্যানুয়ালি বিল করার চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত