প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫
নরসিংদীর কৃতি সন্তান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদে পদোন্নতি পেলেন জিয়াউল হক
আশরাফুল ইসলাম সবুজ, নরসিংদী প্রতিনিধি: ||
নরসিংদীর কৃতি সন্তান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদে পদোন্নতি হয়েছেন। গতকাল ২২ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর পদোন্নতির বিষয়টি জানানো হয়। তিনি রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের মরহুম ডাক্তার রফিকুল হক এর সুযোগ্য সন্তান।এর আগে ড. মোহাম্মদ জিয়াউল হক সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দীর্ঘদিন প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে এ পদোন্নতি লাভ করেন। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার সন্তান হিসেবে জেলা তথা এলাকার মানুষের মধ্যে গর্বের অনুভূতি সৃষ্টি করেছেন।এছাড়াও গত ২রা নভেম্বর ড. মোহাম্মদ জিয়াউল হক এর সহধর্মিণী এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নুরুন্নাহার চৌধুরীকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন। আরও পড়ুন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রত্যাশায় পলাশবাড়ীতে বিএনপির আনন্দ মিছিলড. মোহাম্মদ জিয়াউল হক কে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ও ড. নুরুন্নাহার চৌধুরীকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি করায় চর আড়ালিয়া ইউনিয়নের আনন্দ ও উল্লাস প্রকাশ করেন। এসময় এলাকাবাসি বলেন ড. মোহাম্মদ জিয়াউর হক এবং ড. নূরুন্নাহার চৌধুরী আমাদের এলাকায় গর্ব ও আমাদের নতুন প্রজন্মের অনুপ্রেরণা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত