প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫
মহেশপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
ডেস্ক ||
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ মনোয়ারা বেগম (৫৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলার নোয়ানীপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে। নিহত মনোয়ারা বেগম নোয়ানী পাড়ার ইউনুস আলীর স্ত্রী। থানা ও নিহত মনোয়ারা বেগমের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় সোমবার রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যদের সাথে ঘুমাতে যান তিনি। সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন বাড়ীর সামনের একটি লেবু গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় থাকা লাশটি উদ্ধার করে। আরও পড়ুন, মহেশপুরে কোটি টাকার প্রকল্পে অর্ধ কোটির দূর্নীতি অভিযোগপরিবারের সদস্যরা জানান, মনোয়ারা বেগম মানসিক ভারসাস্যহীন রোগী ছিলেন। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, লাশটি উদ্ধারের পর পরিবারের কোন অভিযোগ না থাকায় মানসিক ভারসাস্যহীন রোগী মনোয়ারা বেগমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত