প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫
রূপগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোস্টাল ব্যালট বিষয়ে অবহিতকরণ সভা
পীর মোহাম্মাদ: ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদান সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসন, রূপগঞ্জের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ সাইফুল ইসলাম। তিনি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের পদ্ধতি, নির্ধারিত সময়সূচি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ইউএনও তাঁর বক্তব্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রত্যেকের ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও পড়ুন, নেত্রকোনায় আধুনিক পৌরসভা উপহার দিতে চাই: প্রশাসক আরিফুল ইসলামতিনি সকলকে আইনানুগ ও নিয়মতান্ত্রিকভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের আহ্বান জানান।সভায় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা ও দায়িত্ব গুরুত্বসহকারে তুলে ধরা হয়। একই সঙ্গে গণতন্ত্রের শক্তিশালী ভিত্তি গঠনে সবার সচেতন ও সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত