প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫
পাকিস্তানে পুলিশ কনভয়ে হামলায় পাঁচজন নিহত
সংবাদ দিগন্ত ||
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাকের গুরগুরি এলাকায় পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার অতর্কিত এ হামলায় দেশটির অন্তত পাঁচজন পুলিশের সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির জেলা পুলিশের মুখপাত্র সৈকত খান হামলা ও হতাহতের খবর নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশের বিশাল বহর অবস্থান করছে ঘটনাস্থলে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।আরো পড়ুন , ইউক্রেন যুদ্ধে আধুনিক ড্রোন বনাম শতাব্দী পুরোনো ঘোড়াডন এর প্রতিবেদনে বলা হয়েছে, এখনো হামলার প্রকৃত ধরন সম্পর্কে জানা যায়নি। তবে জেলা পুলিশের মুখপাত্রের শেয়ার করা ছবিতে গাড়ির পুড়ে যাওয়া অংশ দেখা গেছে। ডন বলছে, খাইবার পাখতুনখোয়া বিভিন্ন এলাকায় পুলিশকে লক্ষ্য করে সিরিজ হামলার এটি সর্বশেষ ঘটনা। বন্দুক হামলায় গত সপ্তাহে লাক্ষি মারওয়াতে পুলিশের এক কর্মকর্তা এবং তার ভাই নিহত হয়েছেন। এছাড়া চলতি মাসের শুরুতে একই এলাকায় আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন একজন পুলিশ এবং আহত হয়েছেন আরও পাঁচজন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত