প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫
বিশ্বকাপের ছয় মাস আগে নেইমারের অস্ত্রোপচার
সংবাদ দিগন্ত ||
২০২৬ বিশ্বকাপের আর বাকি ৬ মাস। ঠিক এই সময় অস্ত্রোপচার করিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার বাঁ হাঁটুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তার ক্লাব সান্তোস সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। অস্ত্রোপচারের মাধ্যমে হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিস্কাস ঠিক করা হয়েছে।৩৩ বছর বয়সী নেইমারের জন্য মৌসুমটি ছিল কঠিন। চোট নিয়েই তিনি খেলেছিলেন। দলের অবনমন ঠেকাতে মাঠে নামতে হয়েছিল তাকে। ব্রাজিলের শীর্ষ লিগে সান্তোসকে টিকিয়ে রাখতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।আরো পড়ুন , পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়নব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার এই আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারটি করেন। এর আগেও তিনি নেইমারের পায়ের হাড় ভাঙা এবং ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হওয়া এসিএল চোটের অস্ত্রোপচার করেছিলেন।চিকিৎসকদের মতে, নেইমারের সেরে উঠতে প্রায় এক মাস সময় লাগবে। চলতি বছরের শেষেই সান্তোসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তি নিয়ে ক্লাবের সঙ্গে আলোচনা চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত