প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫
মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালতে যুবকের কারাদণ্ড
সাকিবুর রহমান , মেহেরপুর প্রতিনিধি: ||
মেহেরপুর শহরের ঘাট পাড়ায় জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে আবির হোসেন নামের এক যুবক কে গাজাঁ সেবনরত অবস্থায় আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৫ গ্রাম গাজাঁ উদ্ধার করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক যুবক আবির হোসেন কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমান করেন বিচারক । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হাবিবুর রহমান। আটক আবির হোসেন ঘাট পাড়ার আশাদুল ইসলামের ছেলে। ভ্রাম্যমান আদাল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঘাট পাড়ায় আবির হোসেনের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে গাঁজা সেবন অবস্থায় তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়। আরও পড়ুন, মেহেরপুর মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধারপরে ঘটনাস্থলে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হাবিবুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে গাঁজা সেবন ও রাখার অপরাধে তিন মাসের দিন আশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা আর্থিক জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত আবির হোসেন কে রাতেই উপজেলা কারাগারে প্রেরণ করা হয়। অভিযানে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই মতিয়ার রহমান সহ জেলা আনসার ভিডিপির সদস্যরা অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত