প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫
হজ প্যাকেজের বাকি টাকা জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর
সংবাদ দিগন্ত ||
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে। ২০২৬ সালের হজে সরকারি ও বেসরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের এ নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।সোমবার ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ কথা বলা হয়।চিঠিতে বলা হয়েছে, হজ-২০২৬ এর সরকারি ও বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের তিন লাখ ৫০ হাজার টাকা জমাদান করে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হয়েছে।আরো পড়ুন , ডেভিল হান্ট ফেজ-২ অভিযান ৬৪৯ অপরাধী আটক হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ অনুযায়ী প্রত্যেক হজযাত্রীকে প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ ৩১ ডিসেম্বরের মধ্যে আবশ্যিকভাবে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।চিঠিতে আরও বলা হয়, হজ-২০২৬ এর যেসব হজযাত্রী নির্বাচিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ জমা প্রদান করেননি তাদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট সমুদয় অর্থ জমা প্রদান নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত