প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫
বাস দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় ১১ আনসার সদস্য আহত
সংবাদ দিগন্ত ||
ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনার শিকার হয়ে ১১ আনসার সদস্য আহত হয়েছেন। রবিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পৈরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। জেলা শহরের আনসার ও ভিডিপি কার্যালয় থেকে আনসার সদস্যদের একটি দল বাসে করে সদর উপজেলার সুহিলপুর ক্যাম্পে যাচ্ছিল।আরো পড়ুন , নিজ বাড়িতে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধারএ সময় বাসে থাকা ১১ আনসার সদস্য আহত হয়। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া আনসার ও ভিডিপি সার্কেলের অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশীদ জানান, আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে। দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত