প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫
নবীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত
সংবাদ দিগন্ত ||
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে শাহেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। শনিবার মধ্যরাতে উপজেলার কোনাউর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহেদ আলী উপজেলার সেমন্তঘর গ্রামের মিল্লাত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায় ।আরো পড়ুন , ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আন্দোলন যান চলাচল বন্ধ শনিবার মধ্যরাতে কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামের লাবু মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় শাহেদ আলী সিঁধ কেটে ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলেন। পরে ‘চোর চোর’ চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে একপর্যায়ে গণপিটুনির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শাহেদ আলীর মৃত্যু হয়।খবর পেয়ে ভোরে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত