প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫
আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২৫ কেজি গাঁজা উদ্ধার; ট্রাক গাড়িসহ ০১ মাদক কারবারী গ্রেফতার
জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ||
শুক্রবার (২০ ডিসেম্বর) ২০২৫ খ্রি. ভোর ০৫.১০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি ট্রাক গাড়ি আটক করে। এ সময় ট্রাকটি তল্লাশী করে ২৫ (পঁচিশ) কেজি গাঁজা সহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:১। মোঃ আমিনুল ইসলাম প্রকাশ আমিন (২৫), পিতা- মোঃ চুটু আলী, মাতা- মোসাঃ রিনি বেগম, সাং- রসুলপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাপাইনবাবগঞ্জ।এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে বলে জানায় আশুগঞ্জ থানা পুলিশ টিম।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত