প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫
কুলাউড়ায় কিশোর পাতা মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
বশির আল ফেরদাউস , কুলাউড়া প্রতিনিধি: ||
কুলাউড়ার ১৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে কিশোর পাতা মেধাবৃত্তি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ ঘটিকা থেকে কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও জালালাবাদ উচ্চ বিদ্যালয় এই দুই কেন্দ্রে উক্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুলাউড়ার ১০৩ টি স্কুল ও মাদ্রাসার চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ১৫০০ শিক্ষার্থী উপরোক্ত মেধাবৃত্তিতে অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে দুটি কেন্দ্রে পরিদর্শন করেন কিশোর পাতা পাঠক ফোরামের মৌলভীবাজার জেলা চেয়ারম্যান ফরিদ উদ্দিন। এসময় তিনি বলেন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই মেধাবৃত্তিটি অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন তিনি। এসময় অভিভাবকদের পক্ষ থেকে কয়েকজন অভিভাবক কিশোর পাতার প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ-ধরনের আয়োজন আরও বৃদ্ধি করলে শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি মনযোগী হবে।আরও পড়ুন, আধিপত্যের বিরোধী বলিষ্ঠ কন্ঠস্বর জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির জন্য দোয়া মাহফিলকিশোর পাতা পাঠক ফোরাম কুলাউড়া পশ্চিমের চেয়ারম্যান আশরাফুল ইসলাম শাহরিয়ার সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা একটি সফল মেধাবৃত্তি সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। আমরা এধরনের আয়োজন অব্যাহতভাবে করবো। শিক্ষার্থীদের পাশে সবসময় আমরা সৃজনশীল আয়োজন নিয়ে থাকবো। পরিশেষে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, উক্ত মেধাবৃত্তি পরীক্ষার রেজাল্ট খুব শ্রীঘ্রই প্রকাশিত হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত