প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫
টিকটক নিয়ে বিরোধে স্ত্রী হত্যা যুবক আটক
||
বগুড়ার সদরে সেপটিক ট্যাংক থেকে মারুফা নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নিহত নারীর স্বামী মুকুল মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।পুলিশ জানায়, টিকটকে আসক্ত হয়ে পড়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে গুম করেন মুকুল মিয়া।রাতে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুরুইল মধ্যপাড়া এলাকায় মুকুল মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে মারুফার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মারুফা বগুড়া সদর উপজেলার পীরগাছা নন্দীপাড়া এলাকার মাহাবুব আলমের মেয়ে।আরো পড়ুন , গুলি ও অস্ত্রসহ মেহেরপুরে যুবলীগ নেতা আটকডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে পারিবারিকভাবে মারুফাকে বিয়ে করেন মুকুল মিয়া। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। স্বামীর নিষেধ সত্ত্বেও টিকটক করাকে কেন্দ্র করে বিরোধ চরমে ওঠে।গত ১৩ ডিসেম্বর রাত ১০টার দিকে মারুফাকে হত্যার পর বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংকে মরদেহ ফেলে সিমেন্ট দিয়ে ঢেকে দেন মুকুল মিয়া। পরে বিষয়টি আড়াল করতে বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি, যেখানে দাবি করা হয়—মারুফা কাউকে না জানিয়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত