প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫
পাকিস্তানে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা ৪ সৈন্য নিহত
সংবাদ দিগন্ত ||
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার বয়া এলাকায় সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে চার সেনা নিহত হয়েছেন।এ ঘটনায় পাঁচ সন্ত্রাসীও নিহত হয়েছে বলে জানা গেছে।তবে শুক্রবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি ক্যাম্পে প্রবেশের আগেই তাদেরকে প্রতিহত করা হয়।াারো পড়ুন ,দুবাইয়ে টানা বৃষ্টিতে বুর্জ খলিফায় বজ্রাঘাতআইএসপিআর জানায়, সন্ত্রাসীরা প্রথমে ক্যাম্পের বাইরের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করলেও দ্রুত ও দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার ফলে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। পরে সন্ত্রাসীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ক্যাম্পের বাইরের দেয়ালে আঘাত করে। এতে দেয়ালের বড় অংশ ধসে পড়ে এবং আশপাশের বেসামরিক স্থাপনা, বিশেষ করে একটি মসজিদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।আরো পড়ুন , ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নাকচ করলেন না ট্রাম্পবিবৃতিতে বলা হয়, বোমা হামলায় আশপাশের বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ১৫ জন বেসামরিক মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া তীব্র গুলিবিনিময়ের ঘটনাও ঘটে দু’পক্ষের মধ্যে। এতে চার সেনা সদস্য নিহত হন।আইএসপিআর জানায়, নিহতদের মধ্যে রয়েছেন- হাবিলদার মোহাম্মদ ওয়াকাস (৪২, জেলা কোটলি), নায়েক খানওয়াইজ (৩৮, জেলা মানসেহরা), সিপাহি সুফিয়ান হায়দার (২৫, জেলা ভেহারি) ও সিপাহি রিফাত (৩২, জেলা লেইয়াহ)।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত