প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫
বঁটির কোপে ভাসুর খুন, অভিযুক্ত ছোট ভাইয়ের বউ
সংবাদ দিগন্ত ||
ফরিদপুরের ভাঙ্গায় ছোট ভাইয়ের বউয়ের বঁটির কোপে ভাসুর টুকু মোল্লা (৪৫) নামে এক চাচাতো ভাই নিহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ছোট ভাইয়ের বউ সীমা বেগম পলাতক রয়েছে বলে জানা গেছে।তিনি ওই গ্রামের তুরস্ক প্রবাসী সোহাগ মোল্লার স্ত্রী।নিহত টুকু মোল্লা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ওসি আব্দুল আলীম।আরও পড়ুন: অনাহারে দিন কাটছে শেফালির, কান্না শুনছে না কেউনিহতের চাচাতো ভাই শাহিন মোল্লা বলেন, আমার ছেলে আবিরের সুন্নতে খৎনার অনুষ্ঠানে যোগ দিতে দুই দিন আগে ঢাকা থেকে ভাই টুকু মোল্যা বাড়িতে আসে। শুক্রবার অনুষ্ঠান শেষে সন্ধ্যার দিকে হাঁস পালনকে কেন্দ্র করে টুকু ও সীমা ভাবীর সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে সীমার হাতে থাকা বঁটি দিয়ে টুকুকে কোপ দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আমরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি আব্দুল আলীম জানান, খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মামুন খান হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় এনেছে। শনিবার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত