প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের ভবনে আগুন
ডেস্ক ||
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (ডিজি) মাহবুবুল আলম ও তার ভাইপো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল) তানভীর হাসান জোহার মালিকানাধীন ভবনে গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার পর মাগুরা জেলা জজ আদালতের সামনের ‘জোহা ভবনে’ এ ঘটনা ঘটে।আরও পড়ুন, মাগুরায় ভূমি ও রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগে তিন যুবক গ্রেপ্তারঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, দুই লিটারের পানির বোতলে ভরে আনা অকটেন ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে ভবনটিতে। আগুন দেওয়ার পর আশপাশের বাসিন্দারা চিৎকার শুনে ছুটে এসে পানি ও অন্যান্য উপকরণ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি থেকে রক্ষা পায় ভবনটি। তবে ঘটনাকে কেন্দ্র করে পুরো মাগুরা শহরে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঘটনার প্রত্যক্ষদর্শী বজলু বলেন, প্রথমে ভেবেছিলাম সাধারণ কোনো আগুন। পরে যখন পানির বোতলে তেল দেখতে পাই, তখন সন্দেহ বাড়ে এটি পরিকল্পিত অগ্নিসংযোগ। ভবনের বিপরীত পাশে থাকা তরুণ ডেকোরেটরের মালিক তরুণ কুমার বলেন, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা আগুন দেয়। বিষয়টি খুবই উদ্বেগজনক। ভবনের কেয়ারটেকার ইনজার আলী বিশ্বাস বলেন, ‘আমি নিজের জন্য ওষুধ কিনতে গিয়েছিলাম চৌরঙ্গীমোড়ে। খবর পেয়ে দ্রুত এসে দেখি জানালার অংশে আগুন ছড়িয়ে পড়েছে।আরও পড়ুন, স্বাভাবিক জীবনযাপন করছিলেন, হঠাৎ বেলকনি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা নাকি সুইসাইডস্থানীয় মুদি দোকানি প্রদীপ মণ্ডল বলেন, রাত সাড়ে ১০টার পরই আগুনের ঘটনা ঘটে। প্রতিবেশী কাজল বলেন, ‘প্রথমে মনে হয়েছিল সিগারেটের আগুন থেকে লেগেছে। কিন্তু, পরে আগুন দাউদাউ করে জ্বলতে দেখে সবাই একত্রিত হয়ে আগুন নেভাতে আসি। তখন দুটি দুই লিটারের বোতলে তেল আনার বিষয়টি চোখে পড়ে’। ভবনটির তত্ত্বাবধানে থাকা তরুণ কুমার বলেন, ঘটনার বিষয়ে জিডিসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, ‘এটি একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে প্রতীয়মান হচ্ছে। নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’আরও পড়ুন, ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনমাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’জজ আদালতের মতো সংবেদনশীল এলাকার সামনে এমন ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। দ্রুত দোষীদের শণাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত