প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫
ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে হস্তক্ষেপ করবে না
ডেস্ক ||
ভারতে অবস্থিত বাংলাদেশি হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও ঘরোয়া রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না ভারত। বাংলাদেশ হাইকমিশনের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ভারত ও বাংলাদেশের উভয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ভালোভাবেই অবগত যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো পরিবর্তনশীল ও বিকাশমান। এ ধরনের পরিস্থিতিতে বিষয়গুলো গভীর, নিরপেক্ষ ও সতর্ক বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন।বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো দেশে গণঅভ্যুত্থান-পরবর্তী সময় প্রায়ই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক পরিণতি ডেকে আনে। এই বাস্তবতার উদাহরণ হিসেবে ছাত্র-জনতার জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ও তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে।আরও পড়ুন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে শরীফ ওসমান হাদির মরদেহহাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহের প্রতি ভারত মনোযোগী থাকলেও দেশটি প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা থেকে বিরত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত