প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫
মান্দায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ বিএনপি
হাবিবুর রহমান, নওগাঁ প্রতিনিধিঃ ||
নওগাঁর মান্দা উপজেলা বিএনপি’র উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয় । আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । দলীয় শৃঙ্খলা বজায় রেখে মাঠপর্যায়ে গণসংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা । উক্ত সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা বিএনপি’র সভাপতি এম এ মতিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাুঁ ৪ (মান্দা) আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু । আরও পড়ুন, শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে নির্বাচন হতে দেওয়া হবে না : আব্দুর রহীমএছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকু, নওফেল আলী মণ্ডল ও গোলাম সারোয়ার স্বপন, রফিকুল ইসলাম সহ প্রমুখ । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক কুমার বিশ্বজিৎ সরকার, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক উপজেলা কৃষক দলের সভাপতি এমদাদুল হক সুলতান সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত