প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫
শিবচরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
মোঃ সবুজ মিয়া , মাদারীপুর, শিবচর প্রতিনিধি : ||
মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য প্রার্থী কামাল জামান (নুরুদ্দিন) মোল্লার পক্ষে উমেদপুর ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (আজ) সন্ধ্যায় উপজেলার উমেদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ শেষে স্থানীয় জনগণের সাথে এক উঠান বৈঠকে মিলিত হন তিনি।আরও পড়ুন, খেটে খাওয়া মানুষের পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদারঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রার্থী কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা। এ সময় তিনি উপস্থিত সকলের কাছে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া চান। পাশাপাশি আগামী দিনে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।অনুষ্ঠানে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা (সাজু)-সহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন কামাল জামান মোল্লা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত