প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫
আজ পালিত হচ্ছে সুপ্রিম কোর্ট দিবস
সংবাদ দিগন্ত ||
আজ ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের পর স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ যাত্রা শুরু করে।১৯৭২ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের নতুন সংবিধান গণপরিষদে গৃহীত হয়। সংবিধানের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট’ নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকবে এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে এটি গঠিত হবে। ২০১৭ সালের অক্টোবরে তখনকার দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার সভাপতিত্বে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট (প্রধান বিচারপতির সভাপতিত্বে উভয় বিভাগের বিচারকদের সভা) সভা হয়। ওই সভায় প্রতিবছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।আরো পড়ুন , হত্যাচেষ্টা মামলায় ফয়সাল করিমের পরিবারসহ তিনজন গ্রেপ্তার
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত