প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫
রাজধানীর সব প্রবেশপথে কড়া তল্লাশি ও নিরাপত্তা জোরদার
সংবাদ দিগন্ত ||
ঢাকা মহানগরীর নিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর প্রতিটি প্রবেশমুখে তল্লাশি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে পুলিশ। বুধবার বিকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হচ্ছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য জানান। আরো পড়ুন , লালবাগে প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ৬ ইউনিট আজ বিকাল ৪টা থেকে মহানগরীর বিভিন্ন বিভাগের কৌশলগত স্থানগুলোতে এই তল্লাশি কার্যক্রম পরিচালিত হবে।নির্ধারিত স্থানগুলোর মধ্যে রয়েছে- রমনা বিভাগের বসিলা, লালবাগ বিভাগের বাবুবাজার, ওয়ারী বিভাগের পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ ও স্টাফ কোয়ার্টার এলাকা। এছাড়া মতিঝিল বিভাগের বাসাবো (কমলাপুরগামী রাস্তা), মিরপুর বিভাগের গাবতলী, গুলশান বিভাগের ৩০০ ফিট এবং উত্তরা বিভাগের আব্দুল্লাহপুর ব্রিজ, কামারপাড়া ও ধৌড় ব্রিজ এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত