প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫
টিসিবি ৩৬ জেলায় পরিবেশক নিয়োগ আবেদন ২২ ডিসেম্বর পর্যন্ত
সংবাদ দিগন্ত ||
দেশের ৩৬টি জেলার বিভিন্ন উপজেলায় নতুন পরিবেশক নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ লক্ষ্যে ১৬ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য নির্ধারিত উপকারভোগী পরিবার ও সাধারণ জনগণের কাছে বিক্রির উদ্দেশ্যে এসব পরিবেশক নিয়োগ দেওয়া হবে।যেসব জেলায় পরিবেশক নিয়োগ দেওয়া হবে সেগুলো হলো— সাতক্ষীরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, বরিশাল, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, শেরপুর ও নেত্রকোনা।টিসিবি জানিয়েছে, এসব জেলার যেসব সিটি করপোরেশন, ওয়ার্ড, পৌরসভা বা ইউনিয়নে বর্তমানে পরিবেশক নেই, সেখানে নতুন পরিবেশক নিয়োগ দেওয়া হবে। বর্তমানে সারা দেশে টিসিবির মোট পরিবেশকের সংখ্যা ৮ হাজার ২৭৫ জন।পরিবেশক হতে আগ্রহীদের শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। টিসিবি কার্যালয়ে সরাসরি, ডাকযোগে কিংবা কুরিয়ার সার্ভিসে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত