প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫
চীনে মহান বিজয় দিবস পালন করল বিএনপি
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বৃহত্তর চীন শাখার উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এই উপলক্ষে চীনের গুয়াংজু শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়। সাবেক ছাত্রনেতা ও বৃহত্তর চীন শাখার বিএনপি'র নেতা আসিফ হক রুপু'র সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাখাওয়াত হোসেন কানন। এসময় বক্তব্য রাখেন, বৃহত্তর চীন শাখার বিএনপি'র নেতা শেখ মাহবুবুর রশীদ, ওয়ালী উল্লাহ, হাসমত আলী মৃধা, এস.এম আল-আমিন, মুসা নূর ইসলাম সহ অন্যান্য নেতা কর্মীরা।আরো পড়ুন: পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করলেন, দায়িত্ব নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়অনুষ্ঠানের সভাপতি সাখাওয়াত হোসেন কানন তার বক্তৃতায় বলেন, বিএনপি গনতন্ত্র প্রতিষ্ঠাকারী দল। স্বাধীনতার বিজয়ের লক্ষ্য সমন্বিত রাখতে প্রবাসী বাংলাদেশিদের ধানের শীষে ভোট দিয়ে গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখতে হবে। প্রবাসীদের দেশে অবস্থানরত পরিবারের প্রতিটি ভোট যেন ধানের শীষের পক্ষে আসে সেই বিষয়ে তাগিদ দেন কানন। আলোচনা সভায় বিএনপি নেতা আসিফ হক রুপু বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণায় নয় মাসের যুদ্ধ শেষে বাঙালি জাতি যে স্বাধীনতা উপভোগের সুযোগ পেয়েছে তা বারবার স্বাধীনতা বিরোধীরা নষ্ট করার চেষ্টা করেছে। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে কাজ করার তাগিদ দেন রুপু। অনুষ্ঠানটি বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস ও সংস্কৃতিকে সম্মান জানানোর পাশাপাশি প্রবাসী কমিউনিটির মধ্যে দেশপ্রেমের বন্ধন সুদৃঢ় করে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত