প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫
আখাউড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেপ্তার
সংবাদ দিগন্ত ||
ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। সোমবার বিকেল থেকে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ উল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।আরো পড়ুন dailysdigantabd.com/post/কলমাকান্দায়-ইয়াবাসহ-দুই-মাদক-ব/গ্রেপ্তারকৃতরা হলো- নোয়াপাড়া গ্রামের মো. ইসমাইল ভূঁইয়া (৪৫), একই এলাকার রাব্বি খান (২৬), নয়াদিল গ্রামের মো. নান্নু (৫১), দুর্গাপুরের মো. বাহাউদ্দিন বাবুল (৫২) ও ধর্মনগরের মামুন চৌধুরী (৪০)।২০২৪ সালের ১৮ নভেম্বর আখাউড়া থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারদেরকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত