প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫
বান্দরবানে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
ইব্রাহিম সিকদার রনি , বান্দরবান প্রতিনিধি: ||
মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক শামীম আরা রিনি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ অনেক এগোলেও কাঙ্ক্ষিত সব লক্ষ্য এখনো পূর্ণতা পায়নি। তিনি মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য ত্যাগ, বীরত্ব ও আত্মদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা সভায় পুলিশ সুপার আবদুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা ও শহিদদের রক্তের বিনিময়েই স্বাধীনতা অর্জিত হয়েছে। তাঁদের আত্মত্যাগের কারণে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। তিনি সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।আরও পড়ুন, নেত্রকোনায় বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে ক্ষোভপৌর প্রশাসক এস এম মনজুরুল হক বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমাজের সর্বস্তরে পুরোপুরি প্রতিষ্ঠা করা এখনো সম্ভব হয়নি। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও দুর্নীতির মাধ্যমে দেশকে পিছিয়ে দেওয়ার সমালোচনা করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত