প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫
কালকিনিতে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস অনুষ্ঠিত
মোঃ সবুজ খান , মাদারীপুর প্রতিনিধি: ||
মাদারীপুরের কালকিনিতে নানান আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান বিজয় দিবস ২০২৫ কালকিনি উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ ১৬ই ডিসেম্বর সকালে প্রথম প্রহরে শহীদদের বেদীতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। পরে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ, বিভিন্ন স্কুল থেকে আগত স্কাউট প্রদর্শনী, বিজয়ের ভাষণ সহ বিভিন্ন অনুষ্ঠানআরও পড়ুন, চকরিয়ায় মহান বিজয় দিবস উদ্যাপন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাএ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাদারীপুর-৩ আসনের বিএনপির এমপি প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার , উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম সহ বীর মুক্তিযোদ্ধাগণ উপজেলা নির্বাচন অফিসার নিহার রায় এবং বিভিন্ন দপ্তরের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ ও উপজেলা বিএনপি'র সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত