প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫
ছাদ থেকে পড়ে ইউপি চেয়ারম্যান নিহত, এলাকায় শোকের ছায়া
সংবাদ দিগন্ত ||
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাড়ির ছাদ থেকে পড়ে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা শহিদুল ইসলাম( ৫৫) তার বাড়ির ছাদ থেকে পড়ে মারা যান।পরিবারের লোকজন তাকে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।আরো পড়ুন : পদ্মা সেতুতে বাস সংঘর্ষে ১ জন নিহত, ২০ জন আহততার এ আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া সাবেক সাংসদ আলহাজ্ব আমিনুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি, গোমস্তাপুর উপজেলার ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ সকল চেয়ারম্যানরা গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত